কদমতলীতে শিশুকে বলাৎকার, হাসপাতালে ভর্তি

কদমতলীতে শিশুকে বলাৎকার, হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৩:২০

রাজধানীর কদমতলীতে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও ভুক্তভোগী স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে বলাৎকারের শিকার শিশুটি। এলাকায় তার বাবার চায়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার বাবাকে ডাকতে চায়ের দোকানে যাচ্ছিল শিশুটি। পথে স্থানীয় এক কিশোর তার নাক-মুখে রুমাল চেপে ধরলেন অচেতন হয়ে পড়ে শিশুটি।

পরে জ্ঞান ফিরলে দেখে সে শ্যামপুরের হাইস্কুলের পাশে একটি ফাঁকা বাড়িতে পড়ে আছে। এ সময় তার পায়ুপথ দিয়ে রক্ত বের হচ্ছিল। তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading