দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৪:০০

ঢাকার আদাবর এলাকা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছে জানিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়।

আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান জানান, ঐ তিন কিশোরী আদাবরের শেখেরটেকে তাদের খালার বাসায় থাকত।

“বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিন বোন কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে তাদের খালা একটি সাধারণ ডায়েরি করেছেন।”

তিন বোনের মধ্যে একজন উচ্চ মাধ্যমিকে পড়ে। অন্য দুইজন এসএসসি পরীক্ষার্থী বলে জানান ওসি।

তিনি বলেন, ২০১৩ সালে তাদের মা মারা গেলে বাবা আরেকটি বিয়ে করে যশোরে থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকে ওই তিন বোন।

আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকলেও ছোট দুজনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।

ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায় বলে তাদের খালার ভাষ্য।

ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, “তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading