বিদায় বলে দিলেন এবি ডি

বিদায় বলে দিলেন এবি ডি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৪:২০

বছর তিনেক হলো দূরে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত বিদায় জানালেন সেগুলোকেও। সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মায়েস্ত্রো এবি ডি ভিলিয়ার্স। জানালেন, ৩৭ বছর বয়সে এসে ক্রিকেটের আগুন আর আগের মতো জ্বলছে না তার।

শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা দিয়েছেন এবি ডি। এর মাধ্যমে ১৭ বছর ধরে ব্যাটিং জাদুতে ক্রিকেটবিশ্ব মাতিয়ে রাখা এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটছে।

বিদায়ী টুইটে এবি ডি লিখেছেন, ছোটবেলায় বাড়ির পেছনে বড় ভাইয়ের সঙ্গে ম্যাচ খেলে ক্রিকেটের শুরু। সেই তখন থেকে অসম্ভব মজা ও প্রবল আগ্রহ নিয়েই ক্রিকেট খেলেছি। এখন এই ৩৭ বছর বয়সে এসে সেই উদ্দীপনা আর আগের মতো নেই।

অবসরের কথা জানিয়ে লিখেছেন, এটি একটি অবিস্মরণীয় যাত্রা। কিন্তু সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading