ঢাকা থেকে ‘নিখোঁজ’ তিন বোন অসুস্থ বাবাকে দেখতে যশোরে

ঢাকা থেকে ‘নিখোঁজ’ তিন বোন অসুস্থ বাবাকে দেখতে যশোরে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৪৫

রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্ত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বর্তমানে তারা যশোরে বাবার বাসায় অবস্থান করছে। র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিন বোন, দাদি ও চাচার সঙ্গে কথা বলে শুক্রবার সন্ধ্যায় র‍্যাব জানিয়েছে, অসুস্থ বাবাকে দেখতে তিন বোন কাউকে না জানিয়েই যশোরে চলে যায়। সেখানে বাবার বাসায় রয়েছে তারা। ২১ নভেম্বর পরীক্ষা থাকায় শনিবার তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ফজলুক হক বলেন, তারা বাবার সঙ্গে দেখা করতে যশোরে গিয়েছে বলে জানতে পেরেছি। তবে অন্য কোনো কারণ ছিল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামীকাল তাদের পরিবারের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।

খালা সাজেদা নওরীন বলেন, বিকেলের দিকে র‍্যাব-২ এর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, তারা যশোরে আছে। অসুস্থ বাবাকে দেখতে নাকি তারা সেখানে গেছে। তাদের চাচা সোহেলের সঙ্গে কথা হয়েছে। সোহেল জানিয়েছেন তিন বোন সেখানেই আছে।

এর আগে তিনি জানান, রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬)- তিন বোন তার আদাবরের বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তিনজনই টিকটকে আসক্ত ছিল। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে যায়। তাদের নিখোঁজের বিষয়ে আদাবর থানায় জিডি করা হয়েছে। তাদের মা তিন বছর আগে মারা যান, বাবা যশোরে গিয়ে অন্যত্র বিয়ে করেন।

জিডির পর র‌্যাব-২ গুরত্বের সঙ্গে বিষয়টির তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্তে চেষ্টা চালায়। শুক্রবার বিকেলে তাদের বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করেন র‍্যাব-২ এর কর্মকর্তারা। তবে তিনি অসুস্থতার জন্য কথা বলতে পারেননি। পরে কর্মকর্তারা দাদী ও চাচার সঙ্গে কথা তিন বোনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading