দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশ তৃতীয়

দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশ তৃতীয়

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৪০

বঙ্গবন্ধু ৬ষ্ঠ সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২১ এ ইন্ডিয়ার চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা রার্নাস আপ ও বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেছে। আজ শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের খেলার প্রথামার্ধে ইন্ডিয়ার ৫৯-২৬ পয়েন্টে এগিয়েছিল।

উক্ত খেলায় ইন্ডিয়ার ১০৬-৪১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা রানার্স আপ ও বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মো: আখতার হোসেন প্রধান অতিথি এবং ডিবিএল গ্রুপ এর চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফিবা ম্যাচ কমিশনার মোহাম্মদ হাসাম খান, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের মহাসচিব এ কে সরকার, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও অংশগ্রহনকারী দলের কর্মকর্তাবৃন্দ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading