জিকে শামীমের মায়ের জামিন আবেদন
উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৯:০০
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় হাইকোর্টে জামিন আবেদনে করেছেন ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতার। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, জামিনের আবেদনটি আজকে কার্যলিকায় ছিল। জামিন আবেদনের পক্ষে অসুস্থতার যুক্তিতে এক সপ্তাহের সময় চাওয়া হয়। এরপর আদালত নট দিস উইক (এ সপ্তাহে নয়)আদেশ দেন।
এজাহার মতে, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার মাতা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা নিজেদের ভোগ দখলে রাখায় দুদকের উপপরিচালক মো. সালাহ উদ্দিন ২১ অক্টোবর মামলা দায়ের করেন।

