দেশে করোনায় মৃত্যু কমেছে, নতুন শনাক্ত ২৬৪ জন

দেশে করোনায় মৃত্যু কমেছে, নতুন শনাক্ত ২৬৪ জন

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ২০:৪৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৫৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২২ নভেম্বর) জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এদিকে আজ ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৪ জন। গতকাল ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৯ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ২৬ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৪২ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল এখানে ৫ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading