এবার টিকা পাবে চট্টগ্রামের বেদে সম্প্রদায়

এবার টিকা পাবে চট্টগ্রামের বেদে সম্প্রদায়

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ২১:১০

চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার বেদে সম্প্রদায়ের দেড়শত জনকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চোধুরী।

এরআগে, গত ২০ নভেম্বর (শনিবার) চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সিদ্ধান্তনুযায়ী আজ সোমবার দুপুর দেড়টা থেকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে শুরু হয় টিকাদান কার্যক্রম।

এছাড়া রোববার (২১ নভেম্বর) খুলশী থানা এলাকার ঝাউতলা ছিন্নমূল বস্তির ২ হাজার মানুষকে নিয়ে শুরু হয় বস্তিবাসীদের টিকা কার্যক্রম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading