চট্টগ্রামে ফুটপাত ও নালার ওপরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে ফুটপাত ও নালার ওপরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ২২:১৫

নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ডস্থ ক্যান্টনমেন্ট হতে শেরশাহ রোড এবং ৪ নং চান্দগাঁও ও ৫ নং মোহরা ওয়ার্ডের বাহির সিগন্যাল মোড় হয়ে যমুনা গার্মেন্টস মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাত ও নালার ওপরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নির্দেশে সোমবার (২২ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে মেয়র বলেন, জনসাধারণের চলাচলে জনদুর্ভোগ সৃষ্টিকারী ও নালায় পানি চলাচলের পথ রুদ্ধ করে কোন অবৈধ স্থাপনা তৈরি করা যাবে না। অবৈধ দখলকারী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, এ কার্যক্রম চলমান থাকবে। মেয়র পরিস্কার পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading