বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, ৯ জনের মৃত্যু

বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ০৮:২০

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তিহোমির তোটেভ, আঞ্চলিক অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান জানান, সোমবার রাতে বাড়ির কাঠের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তেই ওই নার্সিং হোমে ছড়িয়ে পরে। এসময় ৫৮ জন বয়স্ক মানুষকে তাৎক্ষনিক সরিয়ে নেয়া হয় সেখান থেকে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি মেশিন যখন সেখানে পৌঁছায়, ততক্ষণে নার্সিং হোমের ছাদটি বিশাল আগুন এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিক উদ্ধারকারীরা সেখানের অধিবাসীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করলেও নয় জন প্রাণ হারান।

আগুনের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তোটেভ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading