ইউপি নির্বাচন: সিলেটে আওয়ামী লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ইউপি নির্বাচন: সিলেটে আওয়ামী লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৫০

দলীয় নিদের্শনা উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটে ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার (২২ নভেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মো: মুজিবুর রহমান রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মো: নেছারুল হক বুস্তান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী নেতা ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী শামিনুল হক সেবুল এবং দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম আলম।

অপরদিকে একই বিজ্ঞপ্তিতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রশীদকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করা হয়েছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তিনি তৃণমুল নেতাকর্মীদের আহবান জানান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading