রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪৫

জেলায় পুকুরের পানিতে ডুবে ইস্রাফিল সরদার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইস্রাফিল ওই গ্রামের সৌদি আরব প্রবাসী কনক সরদারের ছেলে।

ইস্রাফিলের চাচা রাশেদুল ইসলাম রুবেল জানান, বেলা সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইস্রাফিল। এর কিছুক্ষণ পরেই ইস্রাফিলের মা সাথী খাতুন ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ১টার দিকে ইস্রাফিলকে পুকুরের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন সাথী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading