বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হচ্ছেন নিহত লতিফের স্ত্রী

বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হচ্ছেন নিহত লতিফের স্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ১৭:০৫

বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন রাজবাড়ী বানিয়াবহ ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার স্ত্রী শেফালী আক্তার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে শেফালী আক্তার একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় এই ইউপিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা বলেন, ‘রাজবাড়ীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে অন্য সব ইউনিয়নে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুধুমাত্র বানিবহ ইউনিয়নে চেয়ারম্যান পদে শেফালী আক্তার মননোয়ন জমা দিয়েছেন। মনোননয়পত্র যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।’

গত ১১ই নভেম্বর দিবাগত রাতে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে বাড়ি ফেরার পথে আব্দুল লতিফেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading