দুই লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী আজিরন

দুই লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী আজিরন

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১১:০০

দুই হাতে দুই লাঠি ভর করে সকালেই কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন শতবর্ষী আজিরন।

তৃতীয় ধাপের নির্বাচনে রোববার সকালে ভোট শুরুর পর আজিরন ভোট দিতে আসেন। আজিরন নারান্দিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের স্ত্রী। তিনি চার ছেলে আর তিন মেয়ে মোট সাত সন্তানের জননী। তার সন্তানরাও বয়স্ক হয়ে গেছেন।

তার ছোট ছেলে আব্দুল হাকিমের বয়সই ৫২ বছর। তিনি বলেন, আমার মায়ের বয়স ১২০ বছর। জীবনের শেষ ভোট মনে করে তিনি কেন্দ্রে এসেছেন। তার উৎসাহ দেখে আমরাও তাকে কেন্দ্রে এনেছি। ভোট না দিতে পারলে দুঃখ থেকে যেতে পারে।

আজিরন বলেন, বয়স হয়েছে। আর কতোদিনই আর বাঁচবো। এরপর আর ভোট দেওয়ার সুযোগ পাবো কিনা জানিনা। তাই জীবনের শেষ ভোটটি দিতে এসেছি।

কেন্দ্রের পোলিং অফিসার মো. হোসেন আলী বলেন, এই কেন্দ্রে আজ আজিরনই সবচেয়ে বয়স্ক নারী। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading