চট্টগ্রাম সিটি কাউন্সিলরদের দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ

চট্টগ্রাম সিটি কাউন্সিলরদের দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২২:২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলরগণের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে ও চসিকের ব্যবস্থাপনায় ‘সিটি কর্পোরেশন প্রশাসন অবহিতকরণ’ বিষয়ক এ কমর্মশালার সমাপনী অনুষ্ঠান রবিবার (২৮ নভেম্বর) আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে কাউন্সিলরদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বেগম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরী প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading