নয়া দিল্লীতে আইআইটিএফে ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশী প্যাভিলিয়ন

নয়া দিল্লীতে আইআইটিএফে ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশী প্যাভিলিয়ন

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২২:১৫

ইন্ডিয়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা (আইআইটিএফ)-২০২১-এ বিদেশী ‘ফরেন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে’ বাংলাদেশী প্যাভিলিয়ন ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে।

রবিবার (২৮ নভেম্বর) মেলার সমাপনী অনুষ্ঠানে ইন্ডিয়ার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার (বাণিজ্য) ড. এ কে এম আতিকুল হক।

মেলার ৪০তম আসরে এই বিভাগে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বাহরাইনের প্যাভিলিয়নগুলো । প্রদর্শক এবং দর্শনার্থীদের অংশগ্রহন বিবেচনায় এটি (ইন্ডিয়ার বানিজ্য মেলা) বিশ্বের বৃহত্তম সমন্বিত বাণিজ্য মেলার মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া একটি আইকনিক আন্তর্জাতিক ইভেন্ট হিসাবে এই মেলার অনন্য চরিত্র বিকশিত হয়েছে ।

মোট ছয়টি সুসজ্জিত বাংলাদেশী স্টল তাদের পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে হস্তশিল্প, পাটজাত পণ্যের শাড়ি, খাদ্যপণ্য রয়েছে যা ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ থেকে পণ্য কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় অনেক বিদেশী ক্রেতা বাংলাদেশী পাটজাত পণ্য সম্পর্কেও খোঁজ খবর নেন। দুই সপ্তাহ ব্যাপী এই মেলায় বাংলাদেশী প্যাভিলিয়নগুলো বিপুল জনসমাগম আকর্ষণ করেছে। দর্শনার্থীরা জামদানি শাড়ি, ঢাকাই মসলিন, পাট জাত পণ্য এবং প্রাণ পণ্য সামগ্রীর মতো বাংলাদেশী পণ্যের ব্যাপক আগ্রহ দেখিয়েছে। ভারতীয় রাজধানীর প্রগতি ময়দানে প্রদর্শনী হলে ১৪ নভেম্বর থেকে এ মেলা শুরু হয়।

বাংলাদেশী ঐতিহ্যবাহী শাড়ি জামদানি, মসলিন এবং টাংগাইল সুতি কাপড় প্রদর্শনকারী প্রতিষ্ঠান ‘অধুনিকা জামদানি অ্যান্ড থ্রি পিস’-এর বিক্রয়কর্মী মো. মিজানুর রহমান বলেন, আমরা মেলার শুরু থেকে বেশ সাড়া পেয়াছি…আমরা আমাদের কাক্সিক্ষত পরিমাণ বিক্রি করেছি।

এই বছর ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও) ৭০,০০০ বর্গমিটারেরও বেশি জায়গায় নতুন হলে এই মেলার আয়োজন করে যা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টারের অংশ।

আইআইটিএফ-২০২১-এ স্থানীয় অংশগ্রহণকারীদের সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশ অংশ নেয়। তারা অন্যান্য পণ্য ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে ইন্ডিয়ার ঐতিহ্যপণ্য প্রদর্শন করে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading