৮ দিন সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার

৮ দিন সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৩০

কক্সবাজার থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার।

রোববার (২৮ নভেম্বর) বিকেল জেলেদের বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নৌবাহিনী জানায়, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ‘এফ ভি মরিয়ম’ নামে ফিশিং বোটটি মাছ ধরার জন্য সমুদ্রে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত আট দিন সমুদ্রে অবস্থান করেন তারা। পরে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌ-সদস্যরা উদ্ধার করা জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি সরবরাহ করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading