লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিহত

লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিহত

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ০৯:০০

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান সজিব (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে বিকেলে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সিল মারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা সজিব গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত চলছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading