মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ইয়াসির

মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ইয়াসির

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১১:১০

দুর্দান্ত খেলছিলেন ইয়াসির আলী রাব্বি। লিটন দাসের সঙ্গে বড় জুটির সম্ভাবনা দেখাচ্ছিলেন, ঠিক তখনি শাহীন শাহ আফ্রিদির শর্ট বলে মাথায় আঘাত পান অভিষিক্ত এই ক্রিকেটার। এরপর ১ ওভার খেললেও পরে মাঠ ছেড়ে উঠে যান। ব্যাটিংয়ে আসেন মেহেদি হাসান মিরাজ। ৬টি চারের মারে ৭২ বলে ৩৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশ: প্রথম ইনিংসে ৩৩০/১০

পাকিস্তান: প্রথম ইনিংসে ২৮৬/১০

বাংলাদেশ: দ্বিতীয় ইনিংসে ৯৬/৫ (লিটন ২৩, মিরাজ ১)

১০০ রানের লিড ছাড়িয়েছে বাংলাদেশ

জয়ের জন্য বাংলাদেশের লিড বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিক দল; কিন্তু সেই সুবিধা আদায় করে নিতে পারছেন না টাইগার ব্যাটসম্যানরা। দ্রুত চার উইকেট হারানোর পর ব্যাট হাতে ধস সামলেছিলেন মুশফিকুর রহিম-ইয়াসির আলী। চতুর্থ দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মুশফিক। এখন ইয়াসিরের সঙ্গে আছেন লিটন দাস। দুজনের ব্যাটে ইতিমধ্যে ১০০ রানের লিড ছাড়িয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading