কালিগঞ্জে ১২ ইউনিয়নে আওয়ামী লীগের ৫ ও স্বতন্ত্র ৪ প্রার্থীর জয়

কালিগঞ্জে ১২ ইউনিয়নে আওয়ামী লীগের ৫ ও স্বতন্ত্র ৪ প্রার্থীর জয়
নির্বাচন কমিশন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১২:৩০

সাতক্ষীরার কালিগঞ্জের ১২ টি ইউনিয়নের ইউপি নির্বাচন শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত ৫ জন, জাতীয় পার্টি মনোনিত ১ জন, বিদ্রোহী প্রার্থী ৩ জন ও স্বতন্ত্র ৩জন প্রার্থী হিসেবে জয় লাভ করেছে।

২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিরোতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র গুলোতে বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল দর্শনীয়।

১২ ইউনিয়নের বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফল:

১নং কৃষ্ণনগর ইউনিয়নে জাতীয় পাটি মনোনিত (লাঙ্গল) প্রতীকে ৫৭৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম, রবিউল্লাহ বাহার পেয়েছে ৫৩০৩ ভোট।

২নং বিষ্ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস) প্রতীকে ৬৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত (নৌকার) প্রার্থী শেখ রিয়াজ উদ্দিন পেয়েছে ৬২২৭ ভেটে।

৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোজাম্মেল হক গাইন নৌকা প্রতীকে ৫৬৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়ল (আনারস) প্রতীকে ৪৯০২ ভোট পেয়েছে।

৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী গোবিন্দ মন্ডল ৪৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জুলফিকর আলী সাপুই (মটর সাইকেল) প্রতীকে ৩৬১০ পায়।

৫ নং কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ ৭২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী খান লতিফুর রহমান বাবলু (মটর সাইকেল) প্রতীকে ৩৩২৪ ভোট পায়।

৬ নং নলতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পাড় (চশমা) প্রতীকে ১৬১০৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী আবুল হোসেন ৩৫৯৪ ভোট পেয়েছে।

৭ নং তারালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হোসেন ছোট পুনরায় ৬৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী একেএম সফিকুজ্জামান (আনারস) প্রতীকে ৫২৪৪ পায়।

৮ নং ভাড়াশিমলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম নাঈম (আনারস) প্রতীকে ৮৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী আবুল হোসেন ৪১৬০ পেয়েছে।

৯ নং মথুরেশপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (রজনীগন্ধা) প্রতীকে ৫০০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মারুফ ৩০৮১ ভেটে পায়।

১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) প্রতীকে গাজী শওকাত হোসেন ৫৩৮৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম আওয়ামীলীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী সজল মুখার্জী ৪২৬৬ ভোট পায়।

১১ নং রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী এম, আলিম আল রাজী ৮৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ (আনারস) প্রতীকে ৫৯৫৮ ভোট পেয়েছে।

১২নং মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস মোড়ল (ঘোড়া) প্রতীকে ৫৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আলমগীর হোসেন (মটর সাইকেল) প্রতীকে ৩৫২৩ ভোট পেয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading