বড়দিনের বিরতি পর্যন্ত মাঠের বাইরে চিয়েসা

বড়দিনের বিরতি পর্যন্ত মাঠের বাইরে চিয়েসা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৩:৫০

থাইয়ের ইনজুরির কারনে সিরি-এ লিগে বড়দিনের বিরতি পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাস ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েসা। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার আটালান্টার বিপক্ষে সিরি-এ লিগে ঘরের মাঠে ১-০ গোলে পরাজয়ের ম্যাচটি প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেননি ইতালিয়ান এই ফরোয়ার্ড। এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে বাম থাইয়ের পেশীর ইনজুরিতে পড়েছেন চিয়েসা। ধারনা করা হচ্ছে বড়দিনের বিরতি শেষে সে আবারো দলে ফিরতে পারবে।

আগামী ২২ ডিসেম্বর সিরি-এ লিগের এ বছরের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি পর্যন্ত বড়দিন ও নতুন বছরের জন্য বন্ধ থাকবে লিগ।

শনিবারের হারের পর জুভেন্টাস বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। চতুর্থ স্থানে থাকা আটালান্টার থেকে তাদের পয়েন্টের ব্যবধান ৭।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading