দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৮:২০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৯টির বা ২৩.৯২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে দেশ গার্মেন্টসের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রোববার দেশ গার্মেন্টসের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪৮ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টসের ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারল্ড অয়েলের ৩.৯২ শতাংশ, বীচ হ্যাচারীর ৩.৭৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.৬৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬০ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ২.৯৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৯৪ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ২.৮২ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ২.৭৬ শতাংশ এবং বেক্সিমকো লিমিটেডের ২.৭৫ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading