মালয়েশিয়ার রাস্তায় নগ্ন বাংলাদেশিকে হাসপাতালে পাঠাল পুলিশ

মালয়েশিয়ার রাস্তায় নগ্ন বাংলাদেশিকে হাসপাতালে পাঠাল পুলিশ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৪১

মালয়েশিয়ার পুচং শহরে নগ্ন হয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় এক বাংলাদেশি ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে পুচং শহর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মালয়েশিয়া পুলিশের ডেপুটি ওসিপিডি ফাইরুজ জাফর বিবৃতিতে জানান, ওই বাংলাদেশি সম্পর্কে গত ২৬ নভেম্বর জানতে পারে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নজরে আসে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, পুচং শহরের পেকান বাতু নামক এলাকার কামপুয় বারু সেতুতে নগ্ন অবস্থায় লরির সামনে দিয়ে উপরে উঠছেন। তার পরিচয় হিসেবে বাংলাদেশি বললেও নিশ্চিত হওয়ার জন্য কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading