ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা

ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২২:৫০

ভয়ঙ্কর ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাউথ আফ্রিকা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার ৭ নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানানোর সিদ্ধান্ত হয়েছে। সে সাথে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে কঠিনভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের হল রুমে করোনা কমিটির এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সাউথ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন, নবীনগরের ১ জন ও সদর উপজেলার ২ জন বাসিন্দা দেশে এসেছে। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ লাল পতাকা টানিয়ে দিতে হবে।

সভায় করোনার টিকা দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত হয়। রেজিস্ট্রেশনকৃত ২ লাখ মানুষকে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সিভিল সার্জন একরামুল্লাহ, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading