সাভারে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাভারে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪৫

সাভারে চাঞ্চল্যকর সোহেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. মানিক মোল্লাকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪। আটককৃত মো. মানিক মোল্লা রাজবাড়ী জেলার বাসিন্দা।

এর আগে ২৯ নভেম্বর রাত ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সোহেল হোসেনকে (৩০) বাড়ি থেকে ডেকে এনে সাভারের ডেলটার মোড়ে একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর ফেলে অস্ত্র দিয়ে আঘাত করে। পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর এ ঘটনায় একটি মামলা দায়ের হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading