বাস চাপায় নিহত মইনুদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন

বাস চাপায় নিহত মইনুদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪০

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় নিহত শিক্ষার্থী মো. মাইনউদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল নাঈমা। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স করে মইনুদ্দিনের লাশ দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা।

নিহত মইনুদ্দিনের বাবার নাম আব্দুর রহমান ভান্ডারী। নিহত মইনুদ্দিনের ভাই মনির বলেন, সোমবার (২৯ নভেম্বর) আমার ভাইয়ের (মইনুদ্দিন) ১৮ তম জন্মদিন ছিল। সে রাতে রামপুরা পলাশবাগে শিক্ষকের বাসায় যায় দেখা করতে। কিছুক্ষণ পরে ফোনে একজন জানান মাইনুদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

তিনি আরো বলেন, ‘ময়না তদন্ত শেষ করে মইনুদ্দিনের লাশ আমাদের বাড়ি রামপুরা তিতাস রোড নিয়ে যাওয়া হবে। সেখানে তার জানাজা হবে। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার হালুয়াপাড়া গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষ স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।’

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading