কোভিড: শনাক্ত ২৭৩, মৃত্যু ১

কোভিড: শনাক্ত ২৭৩, মৃত্যু ১

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৪০

দেশে গত এক দিনে আরও ২৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১ জনের।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৩৩৮ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২২৫ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৮০ শতাংশের বেশি। দেশের ৩১ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। ষাটোর্ধ্ব যে নারী গত এক দিনে মারা গেছেন, তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৭৫১টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ৩৪ শতাংশ ছিল।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading