দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১৯:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৬টির বা ৭১.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আরামিট সিমেন্টের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস সোমবার আরামিট সিমেন্টের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৬.৪১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.০৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৯১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৯১ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৮২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৮১ শতাংশ এবং মিথুন নিটিংয়ের ৪.৭৬ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading