লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
টপ টেন

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)। কোম্পানিটির ১২২ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১৩ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার। ৭৭ কোটি ২০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স, একমি পেস্টিসাইড, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফরচুন সুজ।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading