দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৮:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির বা ১২.০৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তুংহাই টেক্সটাইলের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার তুংহাই টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৬ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১১.৭৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে তুংহাই টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৮.৩০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.৬৯ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৪৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৩.৩৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.২১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২.৭৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.১৪ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ২.০৯ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading