রিটার্ন দাখিল করেছেন অর্ধকোটিরও বেশি করদাতা

রিটার্ন দাখিল করেছেন অর্ধকোটিরও বেশি করদাতা

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ২১:২০

৭৯ শতাংশ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেননি। সংখ্যার হিসাবে যার পরিমাণ ৫৫ লাখ ৫০ হাজার ৪৬৯। মঙ্গলবার (৩০ নভেম্বর) পর্যন্ত মাত্র প্রায় ২১ শতাংশ টিআইএনধারী করদাতা রিটার্ন দাখিল করেছেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৫৩১ জন করদাতা, যার বিপরীতে আয়কর এসেছে ১ হাজার ২৫০ কোটি ২৬ লাখ টাকা। এছাড়া সময় বৃদ্ধির আবেদন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৪৮৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩১টি কর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে খুলনা কর অঞ্চলে। এখানে ১ লাখ ৩১ হাজার ৪৮৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে কর আহরণ হয়েছে ৬৪ কোটি ২৭ লাখ টাকা। অপরদিকে সবচেয়ে কম ২৩৩টি রিটার্ন দাখিল হয়েছে ঢাকার বৃহৎ করদাতা ইউনিটে, যার বিপরীতে কর এসেছে ১০৫ কোটি ৫ লাখ টাকা।
প্রসঙ্গত, ই-টিআইএন রেজিস্ট্রেশন করা করদাতা ৭০ লাখের বেশি। ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ লাখ ৫০ হাজার ৪৬৯ করদাতা রিটার্ন দাখিল করেননি। যদিও সময় বৃদ্ধির আবেদন ও রিটার্ন দাখিলের সংখ্যা যোগ করলেও ১৬ লাখ ৬ হাজার ১০৭ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন, বা রিটার্ন দাখিলে আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ বাকি ৫৩ লাখ ৯৪ হাজার ৯৮৩ করদাতা হিসাবের বাইরে রয়েছেন।
অবশ্য এনবিআরের আয়কর বিভাগ মনে করে, চূড়ান্ত হিসাবে রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও অনেক বেশি হবে। এছাড়া নতুন করে সময় বৃদ্ধি ও জরিমানা দিয়ে রিটার্ন দাখিলের আবেদন বিবেচনা করলে আগামী জানুয়ারি মাসে গিয়ে রিটার্ন দাখিল ২৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, এনবিআরের ডিজিটাল প্লাটফর্ম ই-রিটার্নে বেশ ভালো সাড়া মিলেছে। অক্টোবর মাসে পরীক্ষামূলক চালু হওয়া অনলাইন মাধ্যমে এখন পর্যন্ত ৫০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। নিবন্ধন নিয়েছেন ৯০ হাজার করদাতা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading