লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ১৭:১০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)। কোম্পানিটির ১৫৬ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮ লাখ ১৭ হাজার টাকার। ৫৪ কোটি ৮১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, ডেলটা লাইফ ইন্সুরেন্স, সোনালী পেপার, সেনাকল্যাণ ইন্সুরেন্স, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবং আইডিএলসি।

