নভেম্বরে ২৯৯ চোরাকারবারি আটক: বিজিবি

নভেম্বরে ২৯৯ চোরাকারবারি আটক: বিজিবি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ১৫:৪০

নভেম্বরে (২০২১) দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯৯ জনকে আটক করা হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত নভেম্বর জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩১২২৬৯ পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৪৫৫০ বোতল ফেনসিডিল, ১৬২২৪ বোতল বিদেশি মদ, ১,৪৩৬ ক্যান বিয়ার, ১৩৫৮ কেজি গাঁজা, ৮ কেজি ৩৪০ গ্রাম হেরোইন, ৯৯০২টি ইনজেকশন, ৫৬৯৮টি ইস্কাফ সিরাপ, ১৮৮৯ বোতল এমকেডিল/কফিডিল, ৩৪২১৫টি বিভিন্ন প্রকার ওষুধ, ৩৯৫৫৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০৪৭৭৭৩টি অন্যান্য ট্যাবলেট।

চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২৯৪ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৯৯৯ গ্রাম রূপা, ১২৩২৯৫টি কসমেটিক্স সামগ্রী, ১৯২২টি ইমিটেশন গহনা. ৪১৬৪টি শাড়ি, ১০৩৩টি থ্রিপিস/শার্টপিস, ৩২০ মিটার থান কাপড়, ২২২৫ ঘনফুট কাঠ, ৪৫৫৮ কেজি চা পাতা, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ৯৯৫০ কেজি কয়লা, ৬টি ট্রাক, কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার, মাইক্রোবাস, ৯টি পিকআপ, ৪১টি সিএনজি, ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৫টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১১টি গান এবং ৪টি কুড়াল।

বিজিবি জানায়, নভেম্বর মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯৯ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৬ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading