কামালপুরে যাচ্ছেন মন্ত্রী মোজাম্মেল হক

কামালপুরে যাচ্ছেন মন্ত্রী মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:২০

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। কামালপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সিদ্দিকীও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।

এছাড়া সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি ও জামালপুর সদর আসনের এমপি প্রকৌশলী মোজাফফর হোসেন অংশ নিবেন।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা মিলন মেলায় সভাপতিত্ব করবেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র সচিব জামালপুর উন্নয়ন কমিটির আহ্বায়ক ড. জাফর উদ্দীন ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আব্দুল সামাদ।

স্মৃতিমূলক আলোচনায় অংশ নিবেন কবি ও কথা সাহিত্যিক হারুন হাবিব। দুপুর ২টা থেকে মুল আলোচনা সভা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া সারা দেশব্যাপী এই মিলন মেলায় জুম অ্যাপ আইডির মাধ্যমে সংযুক্ত হওয়া যাবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading