খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত
Building and sign bank (done in 3d)

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:২৫

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৮.৯ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১৩.৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১২.৭ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৮.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৯ শতাংশ, আর্থিক খাতে ৪.৮ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৮ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৫ শতাংশ, আইটি খাতে ৩.৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৯ শতাংশ, খাদ্য খাতে ২.৬ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪ শতাংশ, কাগজ খাতে ১.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১ শতাংশ, ভ্রমণ-মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading