বঙ্গবন্ধু ব্যাডমিন্টন: পুরুষ দ্বৈতে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু ব্যাডমিন্টন: পুরুষ দ্বৈতে সেমিফাইনালে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ১৮:১০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২১’ টুর্নামন্টের চতুর্থ দিনে পুরুষ দ্বৈতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের তানবির আহমেদ- মো. রাহাদ কবির খালেদ জুটি। মহামারি করোনার কারণে খেলতে না আসা জাম্বিয়ার বিপক্ষে ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ দল।

শনিবার (৪ ডিসেম্বর) দিনের শুরুতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা দ্বৈতে বাংলাদেশের ফাতিমা বেগম-বৃষ্টি খাতুন জুটি মালদ্বীপের এ. আব্দুল রাজ্জাক- এফ. আব্দুল রাজ্জাক জুটির কাছে ১৫-২১, ১৭-২১ পয়েন্টে পরাজিত হন। একই ইভেন্টে বাংলাদেশের রেশমা আক্তার-উর্মি আক্তার জুটি ভারতের মেহরিন রিজা- অর্থি সারা সুনিল জুটির কাছে ৯-২১, ১৮-২১ পয়েন্টে হেরেছে।

একই ইভেন্টে দিনের আরেক ম্যাচে বাংলাদেশের দুলালি হালদার-নাসিমা খাতুন জুটি ভারতের শিবানি সান্তোস শিং-অক্ষয়া ওরাং জুটির কাছে ১২-২১- ৮-২১ পয়েন্টে পরাজিত হয়েছেন।
মিশ্র দ্বৈতে বাংলাদেশের শুভ খন্দকার- বৃষ্টি খাতুন জুটি ভারতের ধ্রুব রাওয়াত- ইশার্নী বড়ুয়া জুটির কাছে ১১-২১- ৮-২১ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

ইন্ডিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading