করোনায় একদিনে ৫ জনের মৃত্যু

করোনায় একদিনে ৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:২৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১০ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। ৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৭ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৩২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন এবং চট্টগ্রাম বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading