ওমরাহ থেকে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

ওমরাহ থেকে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৩৫

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌরি আরব রয়েছেন। আর এরমধ্যেই তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া এক কল রেকর্ডের কারণে আলোচনায় তিনি।

এ নিয়ে গতকাল রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছিলেন মাহি। আজ জানালেন নিজের একটি বড় ইচ্ছের কথা। নায়িকা জানিয়েছেন ওমরাহ থেকে ফিরেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।

নিজের ফেসবুক পেজে মাহি লেখেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মার (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই । অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading