ফিরতে শুরু করেছেন সেন্ট মার্টিনে আটকা পর্যটকরা

ফিরতে শুরু করেছেন সেন্ট মার্টিনে আটকা পর্যটকরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৪৫

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সেন্ট মার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে চারটি জাহাজে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ঘূণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। ফলে মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চারটি জাহাজে করে ৭০০ পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে গেছেন। তারা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখছি।

সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন,মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৪টি জাহাজে করে ৪০০ মানুষ সেন্ট মার্টিন ত্যাগ করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সেন্ট মার্টিন থেকে জাহাজে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত শনিবার (৪ ডিসেম্বর) এসব পর্যটক দ্বীপে আটকা পড়েন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading