চার কোম্পানি লেনদেনে ফিরছে আজ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৬:০০
চারটি কোম্পানির শেয়ার আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) লেনদেনে ফিরছে। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর কোম্পানিগুলো পুনরায় লেনদেন ফিরবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— আরএসআরএম স্টিল, ওয়াটা কেমিক্যাল, আইএলএফএসএল ও ডমিনেজ স্টিল।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি চারটির শেয়ারের লেনদেন বুধবার (৮ ডিসেম্বর) বন্ধ ছিল।

