ফের হাসপাতালে পেলে

ফের হাসপাতালে পেলে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৬:২৬

হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে।

মূলত তার কোলন টিউমারের চিকিৎসার জন্যই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটার অস্ত্রপচার করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে (৪ তারিখ)। সে সময় তিনি প্রায় এক মাস হাসপাতালে ছিলেন।

বুধবার হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে এবার মূলত কেমোথেরাপি দেওয়ার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোলন টিউমারের চিকিৎসায় কোমোথেরাপি প্রয়োজন। তবে হাসপাতালের পক্ষ থেকে তার কোলন টিউমারের বর্তমান কি অবস্থা এবং চিকিৎসায় সেটার কতোটুকু উন্নতি হচ্ছে সে বিষয়ে কিছুই জানায়নি।

গেল মাসে ৮১ বছর বয়সী পেলে এক টুইট বার্তায় বলেছিলেন, তিনি ভালো আছেন এবং ভালোবোধ করছেন। দিন দিন তার উন্নতি হচ্ছে।

পেলে বিশ্ব ফুটবলের একমাত্র তারকা যিনি তিন-তিনটি বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছিলেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে মাঠে নেমে ৭৭ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading