নিলামে উঠছে ব্র্যাডম্যানের ট্রিপল সেঞ্চুরির ব্যাট

নিলামে উঠছে ব্র্যাডম্যানের ট্রিপল সেঞ্চুরির ব্যাট

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:০৫

১৯৩৪ সালের অ্যাশেজ সিরিজে ৭৫৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যান। এর মধ্যে ছিল হেডিংলেতে ৩০৪ রানের ইনিংসটিও। ওভালে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই দু’ইনিংসে ব্যাহার করা ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাটটি ৮৭ বছর পর নিলামে উঠতে যাচ্ছে।

নিলামের জন্য ব্যাটটির দাম নির্ধারন হয়নি, তবে ধারনা করা হচ্ছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্মারকের দাম আকাশছোঁয়া হবে। এছাড়াও ঐ ব্যাট দিয়েই বিন পন্সফোর্ডের সাথে ৪৫১ রানের জুটিও গড়েছিলেন ব্র্যাডম্যান।

ঐতিহাসিক ব্যাটটি আগেই বিক্রি হয়েছিল। এই ব্যাটটি কেনা ব্যক্তি নিজেই ১৯৯৯ সালে ব্যাটটি বাউরালে ব্র্যাডম্যানের নিউ সাউথ ওয়েলসের মিউজিয়ামে রেখে দিয়েছিলেন। দ্য উইলিয়ামস স্কাইস অ্যান্ড সন্স নামক বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ঐ ব্যাটটি প্রস্তুত করেছিলো। মিউজিয়ামে কর্তা রিনা হোর বলেন, ‘এই ব্যাটের মূল্য নির্ধারণ করা কার্যত অসম্ভব। এই ব্যাট দিয়েই যে শতরান করেছিলেন, তা ব্র্যাডম্যান ঐ ব্যাটে নিজের হাতে লিখে রেখে গিয়েছেন। এটা একটা সম্পদ।’

১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ব্র্যাডম্যান। ৫২ টেস্টে ৯৯ দশমিক ৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। ২৯টি সেঞ্চুরির সাথে ১৩টি হাফ-সেঞ্চুরি ছিলো।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading