ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১। আপডেট ১৭:১০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু দাড়িয়েছে ১০১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২১ জন ও ঢাকার বাইরে ১০ জন ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ৮৭০ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading