ইন্ডিয়াতে গুগল সার্চের তালিকায় দ্বিতীয় শাহরুখপুত্র

ইন্ডিয়াতে গুগল সার্চের তালিকায় দ্বিতীয় শাহরুখপুত্র

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১। আপডেট ১৭:২০

বলিউড তারকা থেকে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বিজনেস ম্যাগনেট—২০২১ সালে বহু নাম ট্রেন্ডিংয়ের তালিকায় এসেছে। তাদের একজন বলিউড বাদশাহ শাহরুখ খান ও ডিজাইনার গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। সেই খোজের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন এ স্টার কিড।

টাইমস অব ইন্ডিয়ার খবর, গুগল ইন্ডিয়া ২০২১ সালে সবচেয়ে খোজ করা ব্যক্তির নাম প্রকাশ করেছে। তালিকায় প্রথম অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলেট নীরজ চোপড়া, দ্বিতীয় আরিয়ান খান। আর তৃতীয় অবস্থানে রয়েছেন পাঞ্জাবি গায়িকা ও অভিনেত্রী শেহনাজ গিল।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর গত ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় ইন্ডিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি। ২৮ দিন জেল খেটে ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান। গ্রেফতারের পর আলোচনার শীর্ষে উঠে আসেন শাহরুখপুত্র।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading