অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৭:২০
গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘প্রবেশনারি অফিসার’ পদে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রবেশনারি অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা সিএসই, ইইই, ইটিই বিভাগ থেকে বিএসসি পাস। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০–এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
বেতন: ৪৮,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর ‘অফিসার’ হিসেবে স্থায়ী নিয়োগ এবং সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের গ্লোবাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের https://career.globalislamibankbd.com মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জানুয়ারি, ২০২২।

