আওয়ামী লীগে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবেঃ আ ফ ম বাহাউদ্দিন নাসিম

আওয়ামী লীগে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবেঃ আ ফ ম বাহাউদ্দিন নাসিম
আ ফ ম বাহাউদ্দিন নাসিম

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৮:০০

আওয়ামী লীগের ভেতরে থেকে যারা অনিয়ম, দু’র্নী’তি ও রাজনৈতিক ফায়দা লুটবে তাদের বি’রু’দ্ধে শুদ্ধি অ’ভিযান অব্যাহত থাকবে-এমন হুশিঁয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, শুদ্ধি অ’ভিযান অ’তীতে চলেছে, ভবিষ্যতেও চলবে। যা কু’রু’চিপূর্ণ, অশালীন এবং জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয় তা দমন করতে আওয়ামী লীগ কখনই পিছপা হয়নি। ডা. মুরাদ হাসানকে বহিষ্কারের মাধ্যমে সকলের জন্য এটা একটা বার্তা বলেও উল্লেখ করেন বাহাউদ্দিন নাসিম।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কা’মাল হোসেন বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকা’ণ্ডে দলীয় দলের সভাপতি কাউকে ছাড় দেন না। এমনকি ভবিষ্যতেও কাউকে ছাড় দেবেন না বলেও জানান কা’মাল হোসেন।

এদিকে, ডা. মুরাদের আগের রাজনৈতিক পরিচয় নিয়ে যে কথা উঠেছে তাও উড়িয়ে দিচ্ছেন না আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ছাত্রদলের নেতাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তা এখনও আম’রা লক্ষ্য করছি। তবে, ডা. মুরাদ দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সে আচরণ থেকে বেরিয়ে আসতে পারেননি।

নেতারা বলছেন, দলকে যারা বিতর্কিত করবেন তাদের জায়গা আওয়ামী লীগে হবে না।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading