বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি টাকা

বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি টাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৯:৩০

দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন বেড়েছে। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

শনিবার সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৫২ হাজার ৮৪০ কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩৪৯ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৪ লাখ ৮৬ হাজার ৩৫০ কোটি ৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬০৪ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ২৫৪ কোটি ৪৭ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি ৫১ লাখ টাকা।

গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৫ হাজার ৩৯ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৬৯ কোটি ৩ লাখ ৬৯ হাজার টাকা বা ৫ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৪.৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৫.৪৬ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩২.১৯ পয়েন্টে।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২৭৮টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ২৩৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২৪২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ২৯৫ টাকা বা ৩ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬২.১৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১৪.১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯৪.৬১ পয়েন্টে এবং সিএসআই ২৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৮.২৮ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৯.৬১ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩৪.৭৩ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৪.৫২ পয়েন্টে।

সিএসইতে গেলো সপ্তাহে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২৪৩টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading