৬৫ কোম্পানিকে পরিশোধিত মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছে বিএসইসি

৬৫ কোম্পানিকে পরিশোধিত মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছে বিএসইসি
বিএসইসি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৮:৪০

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন অনুযায়ী, মূল মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন নূন্যতম ৩০ কোটি টাকা থাকার বিধান রয়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে এখনও স্বল্প মূলধনী ৬৫টি কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে রয়েছে। এরই ধরাবাহিকতায় ওই কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা উপরে রয়েছে তাদেরকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এবং যাদের ২০ কোটি টাকার নিচে রয়েছে তাদেরকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বিএসইসি।

রোববার (১২ ডিসেম্বর) বিএসইসি থেকে ৬৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে চিঠিটি গত ৯ ডিসেম্বর ইস্যু করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে। একই সঙ্গে এ বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পারিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পারিচালক এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পারিচালকে অবহিত করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading