ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৩:১০
পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার এতথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল বাশার জানান, একটি মাল বোঝাই ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরিত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ সময় ওই মহাসড়কে যানচলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
ইউডি/সুস্মিত

