নেত্রকোনায় আলালের কুশপুতুল দাহ

নেত্রকোনায় আলালের কুশপুতুল দাহ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৩:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে কুশপুতুল দাহ করা হয়েছে।

শহরের ছোটবাজারের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলালের কুশপুতুল দাহ করেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগ নেত্রকোনা জেলার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিতা নন্দী, সাধারণ সম্পাদক সৈয়দা সামছুন্নাহার বিউটি, মহিলা আওয়ামী লীগের মঞ্জু সরকারসহ আরো অনেকে।

এর আগে দলীয় কার্যালয়ে আলালের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading